October 25, 2026, 12:40 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে কম্বল নিয়ে শীতার্তদের বাড়িতে ইউএনও

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরে শীতের উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে ছেংগারচর পৌর এলাকার দুলালকান্দি সহ বিভিন্ন স্থানে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। আনসার সদস্যদের সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায়, অসুস্থ মানুষদের খুঁজে খুঁজে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন।

এসময় ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।

প্রচণ্ড শীতের মধ্যে এবছর প্রথমবারের মতো কম্বল পেয়ে খুশী দুলালকান্দি গ্রামের অসহায় মানুষরা।

কম্বল হাতে নিয়ে তাসলিমা বেগম (৬৭) বলেন, আমরা গরীব মানুষ, শীতে কম্বল কিনার সামর্থ্য নাই। ইউএনও স্যারের কম্বল পাইয়া আমরা অনেক খুশী হইছি।

মো. জুলহাস সরকার (৭০) বলেন, এইবার আমগো কমিশনার নাই সেই জন্য মনে করছিলাম এইবার কোনো কম্বল পাইতাম না। কিন্তু আল্লাহর রহমতে ইউএনও স্যার আমগো জন্য কম্বল পাঠাইছে আমরা স্যারের জন্য দোয়া করমু স্যার যেন ভালো থাকে।

অসহায় মানুষদের কষ্ট লাঘবে উদ্যোগ গ্রহণ করায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা বলেন, শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজ থেকে এমন উদ্যোগ শুরু করেছি এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা