October 25, 2026, 11:43 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তরে গাছিদের রস সংগ্রহের প্রস্তুতি!

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

শীতের আগমনী বার্তা প্রকৃতিতে। সকালের শিশিরভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রস্তুত হচ্ছে প্রকৃতি। সেই সঙ্গে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হতে দেখা যাচ্ছে গাছিদের।

শীত এলেই গ্রামীণ জনপদে প্রাত্যহিক উৎসব শুরু হয় এই খেজুরগাছকে কেন্দ্র করে। কিন্তু অবহেলায় পড়ে থাকা খেজুরগাছের কদর বাড়ে এই শীত মৌসুমেই। গাছিরা খেজুরগাছ থেকে রস আহরণের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করেন। শুরু করেন প্রাথমিক পরিচর্যার। এই কাজকে স্থানীয়ভাবে ‘গাছ তোলা’ বলা হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের গাছি মো. মামুন প্রধান ওরফে গোলাম হোসেন। খেজুরগাছ থেকে রস আহরণ ও বিক্রি তাঁর মৌসুমি পেশা। কয়েক দিন পর থেকেই গাছে গাছে রস আসা শুরু হবে। তাই গাছ প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। প্রতিদিন সকালে মোটরসাইকেলে করে দা ও কোমরে দড়ি বেঁধে বেরিয়ে যান ঘর থেকে। খেজুরগাছে উঠে নিপুণ হাতে গাছ প্রস্তুত করে চলেছেন তিনি। এখন যেন দম ফেলার সময় নেই।

গোলাম হোসেন জানান, ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি শীতকালে খেজুরগাছ কেটে রস সংগ্রহ করেন। তিনি তার বাড়িতে ৩১ টি খেজুর গাছ লাগিয়েছেন রস সংগ্রহের জন্য। এবার প্রায় ৬৫ থেকে ৬০টি গাছ একাই তিনি প্রস্তুত করবেন রস আহরণের জন্য। এক সময় একাই দেড়শ থেকে দুইশ গাছে রস সংগ্রহ করতাম।আগে আমার বাবা আব্দুল কাদির প্রধান এ কাজে নিয়োজিত ছিলেন কিন্তু এখন বয়সের কারণে আর পারছেনা। এর আগে গাছ ছিল অনেক বেশি। এখন দিন দিন খেজুরগাছ কমে যাচ্ছে। কমে যাচ্ছে গাছের রস উৎপাদন ক্ষমতা।

অনুরূপভাবে উপজেলার ছেংগারচর, ষাটনল, হানিরপাড়, এখলাসপুর, ফরাজীকান্দি, টরকী, ইসলামাবাদ, বাগানবাড়ি, গজরা, সাদুল্ল্যাপুর সহ প্রায় পুরো উপজেলায় এখন গাছিরা ব্যস্ত খেজুরগাছ তৈরিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা থেকে গুড় তৈরি পর্যন্ত একটি শিল্প, যা আজ বিলুপ্তির পথে। উপজেলায় এখনো বেশকিছু খেজুরগাছ রয়েছে। ইতিমধ্যে গাছিরা গাছ প্রস্তুত করা শুরু করেছেন। খেজুরের গাছ ও গাছির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা