May 11, 2026, 6:00 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়নে বিএনপির কার্যালয় উদ্বোধন!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেল উপজেলার ভান্ডারী বাজারে  সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন এবং বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

এসময় আলমগীর সরকার বলেন, আজকে এখানে পার্টি অফিস উদ্বোধন করছি। অথচ ১৭ বছর ধরে এখানে ৪/৫ জন বিএনপি নেতাকর্মী এক সাথে হতে পারিনি। এই সাদুল্লাপুরের বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতনের স্বীকার হয়েছে। এমনকি ইফতার পার্টি ও মিলাদ মাহফিল করতে পাড়িনি।

তিনি আরও বলেন, ৫ আগষ্ট ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমাদের চাঁদপুর -২ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দীনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকারের ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আলম স্বপন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ- সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, জেলা যুবদলের সাবেক সদস্য বশির আহাম্মদ মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মামুন সরকার, মোশাররফ আলম মুরাদ বেপারি, নাছির মৃধা, আল-আমিন সরকার, সদস্য ফয়েজ মেম্বার, উপজেলা বিএনপি নেতা সায়েদ আহাম্মদ কাইয়ুম মুন্সী, সাদুল্লাপুর ইউনিয় যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়া পাঠান, উপজলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদল নেতা মো. বায়োজিদ, সাদুল্লাপুর  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু পাঠান, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদল নেতা মো. বায়োজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে বিএনপির মরহুম নেতাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা