October 25, 2026, 12:10 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলব উত্তর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ ; সাংবাদিক সুমন আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

প্রেস বিজ্ঞপ্তি :
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টেলিভিশন ও দৈনিক খোলা কাগজের মতলব প্রতিনিধি সাংবাদিক সুমন আহমেদ বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা হয়েছে।

যানা জায়, গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাই ফেইসবুক পেইজের এক পোস্টে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

ঐ পোস্টে লিখেছেন “মিজানুর রহমান চাঁদপুরের মতলব উত্তর থানায় এসআই হিসেবে কর্মরত আছে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ীতে স্থানীয় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সুমন আহমেদকে সাথে নিয়ে রাত্রী বেলায় আক্রমন করেন, বলেন ঢাকার মামলায় অজ্ঞাত আসামী তিনি। যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে স্থানীয় মামলায় অজ্ঞাত নামক আসামী হিসেবে চালান দেয়া হবে।”

এ বিষয়ে সাংবাদিক সুমন আহমেদ জানান, কে বা কারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেইজে পোস্ট করিয়েছে। বিষয়টি দুঃখজনক। আমি এ বিষয়ে কিছুই জানি না।

বিষয়টি নজরে আসলে বুধবার (২০ নভেম্বর) মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খানের স্বাক্ষরিত মতলব উত্তর প্রেসক্লাবের প্যাডে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিন্দা ও প্রতিবাদটি হুবহু তোলা ধরা হলো “গতকাল ১৯ নভেম্বর ২০২৪ইং মতলব উত্তর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টিভি মতলব প্রতিনিধি জনাব সুমন আহমেদ কে ও মতলব উত্তর থানার এস আই মিজানুর রহমান কে জড়িয়ে ‘Bangladesh Awami League’ নামক সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে পুলিশ যখন নিপীড়ক, চাঁদাবাজি যার বর্তমান জীবিকা শিরোনামে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা দ্বারা সম্পাদিত গুজব গল্প, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তি মূলক তথ্য প্রচার করে। মতলব উত্তর প্রেসক্লাব এর পক্ষ থেকে নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন সাংবাদিক সুমন আহমেদ দীর্ঘদিন যাবৎ মতলব উত্তর উপজেলা এলাকায় এশিয়ান টেলিভিশন মতলব প্রতিনিধি, দৈনিক খোলা কাগজ মতলব প্রতিনিধি, দৈনিক শপথ মতলব উত্তর প্রতিনিধি’সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সুনামের সহিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন।

নেতৃবৃন্দ মতলব উত্তর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুমন আহমেদ কে জড়িয়ে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা দ্বারা সম্পাদিত গুজব গল্প, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তি ছরিয়ে তাহার সুনাম ক্ষুন্ন করায় জড়িতদের বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরুধ জানান।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা