May 11, 2026, 7:05 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

রাজাপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির ; চরম ভোগান্তিতে সাধারণ নাগরিকরা!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সচিব ও উদ্যেক্তাদের অনুপস্থিতিতে স্থবির হয়ে পড়েছে পরিষদের কার্যক্রম, এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের।

গত ২৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিষদে চেয়ারম্যান, সচিব ও উদ্যেক্তা সকলেই অনুপস্থিত। পরিষদে দুই জন মহিলা গ্রাম পুলিশ ছাড়া আর কেউ নাই। একটু পরেই আসে কম্পিউটার অপারেটর জাবেদ মিয়া। তাকে এ বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি বলেন, সচিব ছুটিতে আছে আর চেয়ারম্যান সাহেব আসেন নাই। তাকে একাধিক প্রশ্ন করায় সে ও সাংবাদিকদের সাথে  উত্তেজিত হয়ে যায়।

এসময় পরিষদে সেবা নিতে আসা একাধিক নাগরিক বলেন, পরিষদে এসে চেয়ারম্যান, সচিব কাউকেই পাওয়া যায় না। একটা কাজের সাত বার আসতে হয় তারপরেও সেই কাজটি সম্পন্ন করতে পারি না।

শাহিনা আক্তার নামের এক নাগরিক বলেন, আমি বাড়ি থেকে পরিষদে আসতে আসা যাওয়ায় ৭০ টাকা খরচ হয়। আজকে সহ ৩ দিন আসছি তারপরও আমার কাজটি সম্পন্ন করতে পারি নাই। চেয়ারম্যান আসলে সচিব আসে না, সচিব আসলে উদ্যোক্তা আসে না। এ রকম সেবা দিলে আমরা কোথায় যাবো।

সেবা নিতে আসা রুবি আক্তার বলেন, আমি একটা জন্ম নিবন্ধন ঠিক করার জন্য উপরের স্যারকে দিছি ১০০, এই রুমের স্যারকে দিছি ১৫০ টাকা, সচিবকে দিছি ৫০০ টাকা তারপরও আমার কাজটি এখনো হচ্ছে না। আমারে শুধু ঘুমাচ্ছে।

এ বিষয়ে জানতে প্রশাসনিক কর্মকর্তা মাকসুদা আক্তারকে একাধিক বার ফোন করেও পাওয়া যায় নি।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম বলেন, আমি আজকে আসি নাই। আর সচিব আমার কাছ থেকে কোন ছোটি নেয় নাই। তাকে কথা বললেও শুনে না।

এবিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, তার বিরুদ্ধে আমি আরো অভিযোগ শুনেছি। আমরা তদন্ত সাপেক্ষে  তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা