October 24, 2026, 6:56 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

শিবগঞ্জে সাংবাদিক ওয়াহেদ ফকিরের মুক্তির দাবীতে মানববন্ধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে বাউল পালা গানের কলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কুচক্রি মহলের প্ররোচনায় সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেফতারের প্রতিবাদে, মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক পবন কুমার রায়, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন তালুকদার, বজলুর রহমান, কনক দেব, ফজলুল হক জুয়েল, সাংবাদিক রবিউল ইসলাম রবি, শফিউল আলম ডিউ, সাজু মিয়া, মোহাম্মদ আলী, কামরুল হাসান, সোহাগ আহম্মেদ, শাহজাহান আলী, এমআর মিজান, মিজানুর রহমান, ফারুক হোসাইন, আব্দুর রহমান, গোলজার রহমান, বাকী বিল্লাহ, মিনহাজ উদ্দিন, শেখর চন্দ্র সরকার টুটুল, গোলাম রব্বানী শিপন, আনিছার রহমান দুলাল, ময়নুল ইসলাম রকেট, ওয়াদুদ হোসেন, জহুরুল ইসলাম সৈকত, রাব্বী হাসান সুমন, মাহমুদুল হাসান তৌহিদ, রাইসুল ইসলাম রনি, জাহেদুল ইসলাম, নূর আলম, উৎপল কুমার, সোহেল রানা, আব্দুর রহিম, নাহিদ প্রমূখ।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক আঃ ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা