May 11, 2026, 6:01 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

সপ্তাহিক জনপ্রাণ ২২-এ পদার্পণ!

হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে সপ্তাহিক জনপ্রাণ পত্রিকা ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কেক কাটা আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় চিলমারী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার  ব্যবস্থাপনা সম্পাদক ও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাওরাত হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ নুর আলম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মাহফুজার রহমান মঞ্জু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব চিলমারীর সাবেক সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব, আই পি টিভি ৬৯’র চেয়ারম্যান আলমগীর হোসাইন, অধ্যাপক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার চিলমারী প্রতিনিধি আলহাজ্ব মোঃ ফজলুল হক, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মোঃ সাবেদ আলী মন্ডল সবুজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আহসান সরদার, সাংবাদিক হুমায়ুন কবির, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, শরিফের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহুল আমিন সরকার, উত্তরের আলো অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, দৈনিক যায়যায় দিন চিলমারী প্রতিনিধি রিয়াদুল ইসলাম বাবু, দৈনিক কালবেলা চিলমারী প্রতিনিধি এস এম রাফি, দৈনিক ইনকিলাব চিলমারী প্রতিনিধি ফয়সাল হক রকি, দৈনিক মানবকন্ঠ চিলমারী প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সাংবাদিক ফাহমিদুল হক বুলেট প্রমূখে।

আলোচনা শেষে ৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ২ হাজার করে টাকা বিতরণ ও কেক কাটা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা