August 11, 2026, 11:29 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিম উপকূলে নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবন ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথে দস্যুতা দমন, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় মোংলা-য় কোস্ট গার্ড বেইসে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ নৌবাহিনী, বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, নৌ-পুলিশ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ ও নৌ পরিবহন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, রিসোর্ট অপারেটর অ্যাসোসিয়েশন এবং মৎস্য আড়তদার ও মাঝি-মাল্লা সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় সুন্দরবনে দস্যুতা দমন কার্যক্রম জোরদার, সীমান্তবর্তী নদীপথ দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ, পর্যটকবাহী জাহাজ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রিসোর্ট এলাকায় ডাকাতি ও অপহরণ প্রতিরোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া বহিঃনোঙরে ছিঁচকে চুরি ও ডাকাতি প্রতিরোধে ওয়াচম্যান মোতায়েন, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান বন্ধ, সমুদ্রে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকাল বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌরুটে চলাচলরত লাইটার ও কোস্টার জাহাজের নিরাপত্তা জোরদার এবং নোঙর অবস্থায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত, দস্যুতা দমন এবং সব ধরনের অপরাধ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা