July 7, 2026, 9:17 pm
শিরোনামঃ
কৃষিজমিতে ড্রেজারের থাবা, প্রশাসনের অভিযানে থামল ভরাট মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা তৃণমূল পর্যায়ে জনসেবা আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার নির্দেশনা : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ভরা মৌসুমেও ইলিশের আকাল ; উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আউটকাম- বেসড টিচিং ; লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত মতলব দক্ষিণ উপজেলায় চার বছরের শিশু ধ.র্ষণ চেষ্টায় যুবক আটক সাংবাদিকতার মূলমন্ত্র : সুশিক্ষা, নীতি, আদর্শ, দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতাবোধ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড: বিশেষ নজরদারি ও আইনি অভিযানের ঘোষণা মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প ; নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ

কৃষিজমিতে ড্রেজারের থাবা, প্রশাসনের অভিযানে থামল ভরাট

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে অনুমোদন ছাড়া কৃষিজমির শ্রেণি পরিবর্তনের উদ্দেশ্যে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি ভরাটের অভিযোগে দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার মুচলেকাও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা-এর নেতৃত্বে আনসার সদস্যদের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমির শ্রেণি পরিবর্তনের লক্ষ্যে ড্রেজার বসিয়ে ভরাট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জমির মালিক গাজির গাছতলা গ্রামের ইব্রাহিম পাঠান (৫৯), এবং ড্রেজার মালিক মিঠুর কান্দি গ্রামের ছাইফুল ইসলামকে (৩৮) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযুক্তদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার মুচলেকা গ্রহণ করা হয় এবং ড্রেজার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনুমোদন ছাড়া কোনোভাবেই জমির শ্রেণি পরিবর্তন করতে দেওয়া হবে না। যারা আইন অমান্য করে কৃষিজমি ভরাট বা ড্রেজারের মাধ্যমে পরিবেশের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাই এসব জমি সংরক্ষণে প্রশাসন কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আপস করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা