July 10, 2026, 6:48 pm
শিরোনামঃ
সুলতানাবাদকে আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়, দোয়া চাইলেন জাহাঙ্গীর আলম মামুন মতলব সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙ্গন, জনমনে আতঙ্ক জনগণকে সঙ্গে নিয়েই মতলব উত্তরকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে কাজ করছি : ওসি কামরুল হাসান চাঁদপুরে রজতজয়ন্তী উদযাপন করলো সাপ্তাহিক দিবাকণ্ঠ কোন পথে বাংলাদেশ? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের পিএইচডি গবেষণা-যাত্রার অন্তরালের গল্প সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন, ইউএনওর কাছে স্মারকলিপি মতলব উত্তরে অসদুপায়ের দায়ে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার ও ৫ শিক্ষককে অব্যাহতি  কৃষিজমিতে ড্রেজারের থাবা, প্রশাসনের অভিযানে থামল ভরাট

সুলতানাবাদকে আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়, দোয়া চাইলেন জাহাঙ্গীর আলম মামুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়িয়ে চলেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর ইউনিয়নের দক্ষিণ মজলিশপুর গ্রামের বাইতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. খোরশেদ আলম প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. মনিরুজ্জামান আক্তার, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. কেরামত আলী প্রধান, মো. সাগরসহ স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জাহাঙ্গীর আলম মামুনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক ও হুমায়ুন মুন্সী।

সংক্ষিপ্ত বক্তব্যে জাহাঙ্গীর আলম মামুন বলেন, আপনারা যদি আমাকে সুলতানাবাদ ইউনিয়নের সেবা করার সুযোগ দেন, তাহলে শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তরুণ শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করব। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও প্রতিটি মানুষের কল্যাণে বৈষম্যহীনভাবে কাজ করাই হবে আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন, আপনাদের আস্থা ও ভালোবাসায় নির্বাচিত হতে পারলে ইউপি সদস্যদের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা হবে। একটি নিরাপদ, আধুনিক ও আদর্শ সুলতানাবাদ ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।

আলোচনা সভা শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা জাহাঙ্গীর আলম মামুনের সুস্বাস্থ্য, সফলতা এবং এলাকার শান্তি, উন্নয়ন ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা