October 26, 2026, 11:44 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

রং-তুলির আঁচড়ে বদলে গেছে ছেংগারচর ডিগ্রি কলেজের দেওয়াল

মমিনুল ইসলাম:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের দেয়ালে দেয়ালে শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।

ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে। এতে সমতা, ধর্মীয় সহনশীলতা, স্বাধীনতা রক্ষার বিষয়গুলো তুলে ধরছেন তারা। একইসঙ্গে কলেজের ভেতর-বাহিরের দেয়ালে দীপ্তি ছড়াচ্ছে তারুণ্যের।

শনিবার (১৮ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সব শ্রেণির শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখর কলেজ আঙিনা।

কেউ ব্রাশ, শিরিস কাগজ দিয়ে ঘষে দেয়াল পরিষ্কার করছেন, কেউবা আঁকার জন্য রং তুলি প্রস্তুত করছেন। আবার কেউ সেখানে দিচ্ছে রঙের প্রলেপ। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল সবুজের ছবি। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। একটা সময় এসব দেয়ালে রাজনৈতিক প্রচার থাকলেও এখন শোভা পাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র।

আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জ্বালবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মনগড়া তন্ত্রে’ ‘বল বীর’,বল বীর বল উন্নত মম শির’, আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করব, পানি লাগবে পানি এমন নানান প্রতিবাদী শোভা আর আলপনায় পরিবর্তনের ছোঁয়া পরেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির দেওয়ালে ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, কলেজের দেয়ালে রাজনৈতিক নেতাকর্মীদের পোস্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য হারাচ্ছিল। ওই সকল পোস্টার ও বিজ্ঞাপন অপসারণ করে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে লিখনি ও সচেতনতামূলক চিত্র আঁকছি। এতে করে কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। এ ছাড়াও আমরা উপজেলা শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পরে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ময়লা পরিষ্কার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা