May 11, 2026, 5:01 pm
শিরোনামঃ
আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়!

কুমিল্লার বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা নিয়ে আসলেন ঝিনাইদহ সামাজিক ঐক্যে

স্টাফ রিপোর্টার।।

মানবতার টানে দীর্ঘ ৩শ কিলোমিটারের অধিক পথ পাড়ি দিয়ে কুমিল্লার বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা নিয়ে আসলেন ঝিনাইদহ সামাজিক ঐক্যের সদস্যরা।

ঝিনাইদহ সামাজিক ঐক্যের সকল সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে একদল অদম্য কিছু স্বেচ্ছাসেবী  ৫০০ টি পরিবারের জন্য ১ সপ্তাহের খাবার-ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বৃহস্পতিরার ভোর রাতে কুমিল্লায় পৌছে। রাতেই তাদের একটি দল নোয়াখালীর লক্ষীপুরে খাদ্য সামগ্রী উপহার নিয়ে রওনা হয়।

সকাল ১০ টায় আরেকটি দল কুমিল্লার বুড়িচং উপজেলার উদ্যোশে রওনা হয়। তারা প্রথমে ঝিনাইদহ সামাজিক ঐক্যের পক্ষ থেকে বুড়িচং উপজেলার সেনাবাহিনীর ক্যাম্পে খাদ্য সামগ্রী তুলে দেন।

পরে বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে কে এম সাইফুজ্জামান শিমুল বলেন, ঝিনাইদহ একটি সামাজিক ও মানবিক জেলা। যেখান থেকে আরও অনেক সংগঠন দেশের এই দূর্যোগের দিনে উপহার নিয়ে আগেও এসছে এবং আরও অনেকেই পথে আছে। মিডায়ার মাধ্যমে বন্যার ভয়বহতা দেখে স্থানীয় সংবাদ কর্মী জহিরুল হক বাবুর সাথে যোগাযোগ করে তারা বন্যার্তদের পাশে দাড়িয়েছে।

এই আয়োজনের পিছনে ছিলেন গাউস গোর্কি, নিউটন স্যার, ফজলুল হক টিটন,  নাছির উদ্দিন, আনোয়ার ফিরোজ মাসুম, সাইফুল আরেফিন, এমদাদ শুভ্রসহ আরও অনেকে।

গণত্রাণ সামাজিক ঐক্য ঝিনাইদহ এর পক্ষ থেকে কুমিল্লার খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, গণত্রাণ সামাজিক ঐক্য ঝিনাইদহ এর স্বেচ্ছাসেবী জাহান লিমন, কানিজ তন্বী, মোঃ সালাউদ্দিন ও এসকে রুনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা