October 26, 2026, 2:47 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

বানারীপাড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেফতার!

রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে।

এবার দুই বিএনপি নেতার পৃথক দুই মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বানারীপাড়া বন্দর বাজার থেকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বালু ব্যবসায়ী জিয়াউদ্দিন ছিরণ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান এবং চাখার বাজার থেকে চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে স্বাস্থ্য সহকারি ফিরোজ হাওলাদার ও যুবলীগ কর্মী জামির হোসেন অপুকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জিয়াউদ্দিন ছিরণ ও মনির হোসেন খান উপজেলার বাইশারী ইউনিয়নের ইটভাটা মালিক ও বিএনপি নেতা মাসুম মৃধার দায়েরকৃত চাঁদাবাজি, মারধর,ও ইটভাটা ভাংচুর মামলার সন্দেহভাজন আসামী।

এছাড়া ফিরোজ হাওলাদার ও জামির হোসেন অপু বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধার দায়েরকৃত তার ব্যবসাপ্রতিষ্ঠান, বালুর ড্রেজার ও বসতবাড়িতে হামলা, ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট মামলার সন্দেহভাজন আসামী।

ওইদিন বিকালে গ্রেফতারকৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে এর আগে সম্প্রতি বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও চাখার ইউনিয়ন ছাত্রলীগ সদস্য সাব্বির হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা