সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি (পদক্ষেপ) এর (৪১) তম ফ্রী স্বাস্থ্য ক্যাম্পিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
অদ্য ২৩ শনিবার অক্ষয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় সুরমা ব্রাঞ্চের (৪১) তম স্বাস্থ্য ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ২৪০ জন নারী/শিশু ও বৃদ্ধ সর্বসাধারনের মাঝে রোগীর মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রবীন কমিটির সভাপতি মো: আসকির আলী, সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, সুরমা ইউনিয়ন ০১নং ওয়ার্ড এর মেম্বার মোঃ পারভেজ আহমেদ।
আরো উপস্থিত ছিলেন, মোঃ বাদল হোসেন সমন্বয়কারী সুরমা ব্রাঞ্চ, মোঃ জাহেদুল ইসলাম সামাজিক উন্নয়ন কর্মকর্তা, জাকির হোসেন পাবেল উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা এবং আরও উপস্থিত ছিলেন,স্বাস্থ কর্মকর্তা ডাঃ সনেট রায়, ডাঃ দীপংকর মালাকার প্রমুখ।
দীর্ঘদিন ধরে পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির আওতায় যেমন শিক্ষা সেবা,স্বাস্থ্য সেবা,কৃষি কার্যক্ষম,প্রবীণ সেবা ও মাইক্রোক্রেডিট সহ ক্ষুদ্র ঋণের কর্মসূচি বাস্তবায়নে সর্ব সাধারনের মাঝে সেবা প্রধান করে আসছে।