October 27, 2026, 3:23 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

চাঁদপুর–২ আসনে ছাতা মার্কা বিজয়ে ১০ দলীয় জোটের ঐক্যের ডাক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ছাতা মার্কা বিজয় নিশ্চিত করতে ১০ দলীয় জোটের পক্ষ থেকে ঐক্যের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর স্কুল মাঠ থেকে ১০ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজিকে বিজয়ী করার লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মুবিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বহু ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি আদর্শিক সংগঠন। জোটের বৃহত্তর স্বার্থে আমরা প্রার্থিতা প্রত্যাহার করেছি এবং আজ থেকে পূর্ণ সমর্থন নিয়ে ছাতা মার্কার পক্ষে মাঠে নেমেছি। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাই যার যার অবস্থান থেকে কাজ শুরু করুন এবং ছাতা মার্কায় ভোট দিয়ে জোটের প্রার্থীকে বিজয়ী করুন।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ১০ দলীয় জোটের বিকল্প নেই।

১০ দলীয় জোটের প্রার্থী এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজি তার বক্তব্যে বলেন, চাঁদপুর–২ আসন থেকে আমি নির্বাচিত হলে মতলবে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও নিরাপদ মতলব গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও ভালোবাসাই তার মূল শক্তি। এই আসনে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে ছাতা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসার দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী’সহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ছেংগারচর স্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল চলাকালে ছাতা মার্কার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা