October 27, 2026, 3:23 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

ড. জালাল উদ্দিন এমপির পরিদর্শন ; মতলব উত্তরের ছেংগারচর বাজারে মার্সেল শোরুমে অগ্নিকাণ্ড, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে হাজী মার্কেটে অবস্থিত আল ওয়াফা ইলেকট্রনিক্সের মার্সেল শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার প্রাথমিক হিসাব পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে দোকানের পেছনে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক মো. বিল্লাল হোসেন জানান, অগ্নিকাণ্ডে শোরুমে থাকা এসি, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

এ সময় ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, বাজারে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ও সচেতনতার ঘাটতি রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ব্যবসায়ীদের সমন্বয়ে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা