October 27, 2026, 2:43 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব দক্ষিণে প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ নিখোঁজ, থানায় জিডি

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ নারী জান্নাত বেগম (৩১) উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের উত্তর পিংড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত খলিল মিয়াজীর ছেলে প্রবাসী বোরহান উদ্দিন মিয়াজীর স্ত্রী। বোরহান উদ্দিন বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে বোরহান উদ্দিনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (নং–১২৩৪) করেন।

পারিবারিক সূত্রে জানা যায়

প্রায় ১৩–১৪ বছর আগে একই উপজেলার উপাদী নেছার আড়ং বাজার সংলগ্ন এলাকার খোরশেদ বকাউলের মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে বোরহান উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছর বয়সী কন্যা তানজিলা ও ৯ বছর বয়সী পুত্র তামিম রয়েছে।

পরিবারের দাবি, দাম্পত্য জীবনে উল্লেখযোগ্য কোনো কলহ ছিল না। বোরহান উদ্দিন দীর্ঘ প্রায় ১৮–২০ বছর ধরে বাহরাইন, কাতার ও সৌদি আরবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি সৌদি আরবেই অবস্থান করছেন।

সন্তানদের মাদ্রাসায় লেখাপড়ার সুবিধার্থে প্রায় এক বছর আগে স্বামীর সম্মতিতে জান্নাত বেগম মতলব পৌরসভার ছাত্তার মাস্টার মোড় এলাকায় ‘বাবু’ নামের এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে দুই সন্তানসহ বসবাস শুরু করেন। সেখানকার একটি মাদ্রাসায় তাদের সন্তানরা পড়াশোনা করত।

হঠাৎ নিখোঁজ

পরিবারের অভিযোগ, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে ভাড়া বাসা থেকে আসবাবপত্রসহ দুই সন্তানকে নিয়ে জান্নাত বেগম চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অজ্ঞাত এক যুবককে মাঝে মাঝে ওই বাসায় আসতে দেখা যেত। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে পরকীয়ার অভিযোগ তোলা হলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

প্রবাসী স্বামীর বক্তব্য

সৌদি আরব থেকে বোরহান উদ্দিন মিয়াজী বলেন, “আমি আমার স্ত্রীকে অনেক বিশ্বাস করতাম। কখনো অবিশ্বাসের কিছু চোখে পড়েনি। বাড়িতে ভবন নির্মাণের জন্য তার ব্যাংক হিসাবে ১৮ থেকে ২০ লাখ টাকা পাঠিয়েছি। এছাড়া গহনাসহ বিভিন্ন সম্পদ ছিল। এমন ঘটনা ঘটবে, তা ভাবতেই পারিনি।”

পুলিশের বক্তব্য

মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক অখিল চন্দ্র সরকার বলেন, “এ বিষয়ে থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা