May 15, 2026, 11:53 am
শিরোনামঃ
শিয়া–সুন্নি বিভাজন : ইতিহাস, বাস্তবতা ও মুসলিম উম্মাহর সংকট সেনাবাহিনীর শৃঙ্খলার প্রশ্নে সবসময় আপসহীন ছিলেন, জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ লোডশেডিংয়ে অতিষ্ঠ মতলব উত্তর, ডিজিএমকে খোলা চিঠি প্রকৌশলীর মতলব উত্তরে মামলাবাজ বেদে পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ; মিথ্যা মামলা ও হয়রানিতে অতিষ্ঠ গ্রামবাসী মতলব উত্তরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ মতলবে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ; আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বারোপ চিরকুট লিখে বাড়ি থেকে নিখোঁজ স্কুলছাত্র একদিন পর ঢাকা থেকে উদ্ধার, পরিবারে স্বস্তি ইসলামের হেফাজতকারী কে—মানুষ নয়, বরং মহান আল্লাহ? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের সেনাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও কর্তব্যবোধের দীপ্ত সূচনা!

মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :

‎বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে পড়ে হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন।

‎বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি দাকোপের চালনা এলাকার মৃত  ইউনুস মোড়লের ছেলে। এ সময় ট্রলারে হোসেনের স্ত্রীসহ ৬ বছরের কন্য সন্তান সাথে ছিলো। মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

‎স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। এদিন রেডিস্টার হ্যাচারির পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এ সময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগী হ স্থানীয়রা সাথে সাথে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

‎খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ডুবরি দল, নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

‎শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়ল উদ্ধার করা সম্ভব হয়নি।

‎মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার  দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা