October 11, 2026, 12:16 am
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

এক যুগে পদার্পণ করলো ঘাশিরচর সর্বসেবা সংগঠন

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উপজেলার ঘাশিরচর সর্বসেবা সংগঠন এক যুগে পদার্পণ করেছে। আত্মমানবতার সেবায় গড়ে ওঠা অরাজনৈতিক এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রামের সার্বিক উন্নয়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে।

সংগঠনটি শিক্ষা সহায়তা, মানবিক কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ওয়াজ মাহফিল আয়োজনসহ সমাজের নানা কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা ও আস্থা অর্জন করেছে।

এক যুগে পদার্পণ উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কাশেম প্রধান বলেন, মানুষের কল্যাণেই এই সংগঠনের যাত্রা শুরু। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মানবতার সেবাই আমাদের একমাত্র লক্ষ্য।

প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়াজী বলেন, সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা এই পর্যায়ে পৌঁছেছি। সামনে আরও বিস্তৃত পরিসরে সামাজিক কাজ করার প্রত্যয় রয়েছে।

সকল দাতা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি সজীব মিয়াজী পিন্টু বলেন, সবার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের শক্তি। ভবিষ্যতেও ঘাশিরচর সর্বসেবা সংগঠন মানবতার সেবায় কাজ করে যাবে।

এক যুগে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও ঘাশিরচর এলাকার উন্নয়ন ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা