October 25, 2026, 4:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর – দক্ষিণ) থেকে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি’র নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু’সহ মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে এইভাবে স্ব-শরীরে উপস্থিত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারে নাই বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করে রেখেছিল। দেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, ভালো লাগছে এভাবে দলীয় নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে দলীয় মনোনয়ন পত্র উঠাতে পেরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা