October 26, 2026, 12:51 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে আলো ছড়ালেন মতলবের তিন চিকিৎসক

মমিনুল ইসলাম :
Oplus_16908288

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন চাঁদপুর জেলার মতলব উত্তরের তিন কৃতি সন্তান।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সরকার মাহবুর আহমেদ সরকার শামীম ও অধ্যাপক ডা. শামীম আহমেদ। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক (নিউরোসার্জারি) ডা. মো. বশীর আহম্মেদ খান হৃদয়।

মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। এর আগে গত ৯ আগস্ট অনুষ্ঠিত ড্যাবের সম্মেলনে প্রত্যক্ষ ভোটে অধ্যাপক ডা. হারুন আল রশীদ সভাপতি এবং অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন।

নতুন কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, ৪৫ জন সহ-সভাপতি, একজন কোষাধ্যক্ষ, একজন সিনিয়র যুগ্ম মহাসচিব ও ৩১ জন যুগ্ম মহাসচিবসহ মোট ২৭৬ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি ৫৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দিয়েছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা