October 26, 2026, 1:39 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

বোয়ালখালীর ইউএনও মো. রহমত উল্লাহকে “লোকবাদক বিনয়বাঁশী” গ্রন্থ উপহার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম :

উপমহাদেশের কিংবদন্তি ঢোলবাদক, একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে রচিত জীবনীগ্রন্থ “লোকবাদক বিনয়বাঁশী” বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রহমত উল্লাহকে উপহার দেওয়া হয়েছে।

বিশিষ্ট কথাসাহিত্যিক ড. হরিশংকর জলদাসের লেখা এই গ্রন্থটি রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় ইউএনও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় লোক সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী–এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, একই সঙ্গে বিনয়বাঁশী জলদাসের নাতি—শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস ইউএনও মো. রহমত উল্লাহ’র হাতে গ্রন্থটি তুলে দেন।

গ্রন্থ গ্রহণের সময় ইউএনও মো. রহমত উল্লাহ মহান এই শিল্পীর স্মৃতি স্মরণ করে বলেন—বিনয়বাঁশী জলদাস শুধু বোয়ালখালীর গর্ব নন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বলতম নক্ষত্র। তিনি একই সঙ্গে বোয়ালখালীর আরও দুই একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী—বিশিষ্ট কবিয়াল রমেশ শীল ও আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষ—এর অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও লোকশিল্পের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে প্রতিষ্ঠানটির সার্বিক সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, লোকসংস্কৃতি চর্চা, গবেষণা ও প্রচারের ধারাকে আরও বিস্তৃত করতে এবং বিনয়বাঁশী জলদাসের শিল্প-ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা