October 6, 2026, 12:15 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

গত বুধবার (২০ আগস্ট) নবগঠিত কমিটির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।

সাক্ষাৎকালে বিএনপি কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে কেন্দ্রীয় কৃষক দলের কার্যালয়ে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুকে শুভেচ্ছা জানান। এ ছাড়া চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. মাহবুব আহমেদ শামীমকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজির হাতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রেসক্লাবের নেতৃত্ব। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক যুবাইদা ইসলাম জেরিনকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাদশা, সহ-সভাপতি সালাউদ্দিন দেওয়ান, আতিকুল ইসলাম দুলাল ও ইসমাইল খান টিটু, সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন, সদস্য গোলাম নবী খোকন, ফরিদ উদ্দিন সিদ্দিক, আব্দুল লতিফ মিয়াজি, মমিনুল ইসলাম, দেওয়ান মুরাদুজ্জামান প্রমুখ।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও মতলব উত্তর উপজেলার উন্নয়ন-সংক্রান্ত নানা বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন বলেন, আমাদের প্রেসক্লাব সর্বদা নিরপেক্ষভাবে সাংবাদিকতা চর্চা করে আসছে। নবগঠিত কমিটির পক্ষ থেকে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সবার সাথে সৌজন্য সাক্ষাৎ আমাদের পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। আমরা চাই মতলব উত্তরসহ সমগ্র চাঁদপুর জেলার উন্নয়নে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা রাখুক।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক বলেন, আমরা পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিশ্বাসী। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এই সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় তৈরির একটি উদ্যোগ মাত্র। ভবিষ্যতে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব জনস্বার্থে আরো কার্যকর ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা