October 27, 2026, 2:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ধানের শীষ উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক : ড. জালাল উদ্দিন

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ধানের শীষ হচ্ছে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়; বরং এটি দেশের মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি আরও বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে অতীতের সব ভেদাভেদ ভুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধান, সনাতন ধর্মাবলম্বীদের নেতা বললাম গোস্বামী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা