October 26, 2026, 2:13 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

মমিনুল ইসলাম:

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে ছেংগারচর পৌর শহীদ জিয়া অডিটোরিয়ামে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

দায়িত্ব গ্রহণ করেন ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি আঃ মান্নান লস্কর, সহ-সভাপতি মিন্টু মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ সকল সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক আলম, বণিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা নুরুল হক সরকার, নির্বাচন কমিশনার মোঃ মানিক ফরাজি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা