October 27, 2026, 3:52 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে বোয়ালখালী উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি :

চট্রগ্রামের বোয়ালখালীতে মরণব্যাধি জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায়  বাড়িতে পালিত ও রাস্তাঘাটের সকল কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিনেশন) প্রদান করা হবে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১.৩০ মিনিটে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক কানিজ ফাতিমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য, আবদুর কবীর, মোঃ কাওসার আহম্মেদ এম ডি ভি, সুপারভাইজার, উপজেলার ৯ ইউনিয়নের ও পৌরসভার সকল ইনচার্জ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি  বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর ও মরণব্যাধি রোগ, যার মৃত্যুহার শতভাগ। বিশ্বে প্রতি বছর প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ কুকুর, বিড়াল, শিয়াল, বেজি ও বানরের কামড় বা আঁচড়ে আক্রান্ত হয়, যাদের অধিকাংশই শিশু।

তিনি আরও বলেন, জলাতঙ্কের ভয়াবহতা বিবেচনায় সরকার এ রোগ প্রতিরোধ ও নির্মূলে নানা কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়িতে পালিত এবং রাস্তাঘাটের সকল কুকুরকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কাম্য।

প্রধান অতিথির বক্তব্যে কানিজ ফাতিমা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য রোগ। কিন্তু সচেতনতার অভাবে এখনও মানুষ এতে আক্রান্ত হচ্ছে। পথকুকুরদের টিকাদানের মাধ্যমে একদিকে প্রাণী সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে মানুষও ঝুঁকিমুক্ত থাকবে। বোয়ালখালীকে জলাতঙ্কমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা