October 27, 2026, 3:55 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অপারেশন : জাগ উচ্ছেদ ও অবৈধ রিংচাঁই ধ্বংস

মমিনুল ইসলাম:
Oplus_16908288

নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজনন রক্ষায় আবারও কঠোর অবস্থানে মৎস্য বিভাগ। বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর অংশ হিসেবে শুক্রবার (১৬ জানুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর শিবপুর ও নন্দলালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নদীতে অবৈধভাবে স্থাপন করা ২টি জাগ উচ্ছেদ করা হয়। পাশাপাশি ১৫টি রিংচাঁই জব্দ করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা  বিজয় কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. হাকিম।

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, ধনাগোদা নদীসহ এই অঞ্চলের নদ-নদীগুলো আমাদের মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু অবৈধ জাগ ও রিংচাঁই ব্যবহার করে নির্বিচারে মাছ ও পোনা নিধন করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর মাধ্যমে আমরা এসব অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

তিনি আরও বলেন, নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজননক্ষেত্র রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযান স্থানীয় জেলেদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

অনেকেই বলেছেন, নিয়মিত অভিযান চালানো হলে নদীতে মাছের পরিমাণ বাড়বে এবং প্রকৃত জেলেরা উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা