May 11, 2026, 4:09 pm
শিরোনামঃ
আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়!

বন্যায় পুনর্বাসন কার্যক্রাম দ্রুতই হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

দেশে যেহেতু রাজনৈতিক সরকার নেই সেহেতু পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে।

কুমিল্লায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বস্ত্র ও পাট উপদেষ্টা একটি বিশেষ মুহূর্তে সরকার দায়িত্ব নিয়েছে।

বন্যায় যে ক্ষতি হয়েছে তা পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই সেহেতু পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে। এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে তিনি কুমিল্লার বুড়িচং উপজেলা মডেল মসজিদে আয়োজিত বন্যা দুর্গতদের জন্যে অবস্থিত সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে ব্যান দূর্গতদের মাঝে জরুরী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কর্মসূচীর পরিদর্শন করেন।

এসময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান আহমেদ, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা বেগমসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বন্যার জন্য প্রস্তুত ছিলাম না। ক্ষতির পরিমাণ দেখে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এবার রাজনৈতিক আবহ না থাকায় ক্ষতিগ্রস্তরা তাদের প্রাপ্য পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ পরিদর্শন শেষে তিনি বলেন, বন্যা পরবর্তী সময়ে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়ায়। গ্রাম পর্যায়ে এই রোগগুলোর জন্য প্রয়োজনীয় ওষুধ অনেকসময় পাওয়া যায় না। এই পরিস্থিতে বন্যা কবলিত এলাকাগুলোতে ওষুধ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা