October 27, 2026, 2:45 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

বিশেষ কম্বিং অপারেশনে মেঘনায় নদীতে অবৈধ জাল জব্দ ও জাগ উচ্ছেদ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর, বাহেরচর ও মোহাম্মদপুর সংলগ্ন এলাকায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে তিনটি জাগ উচ্ছেদ এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে ২টি বেহুন্দী জাল ও ৫টি মশারি জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এতে সহযোগিতা করেন কোস্ট গার্ডের মোহনপুর আউটপোস্ট এর কন্টিনজেন্ট কমান্ডার্মো. সানোয়ার হোসেন,  মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী  মোশারফ হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাটকা ও অন্যান্য মাছ রক্ষায় এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল ব্যবহার ও মাছের প্রজনন বাধাগ্রস্ত করে এমন সব উপকরণ ধ্বংসের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

মৎস্য বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও নদীতে অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা