October 27, 2026, 3:52 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা এবং আনুমানিক ১০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার ছেংগারচর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আল মামুন টিটু (২৪) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পরবর্তীতে পুলিশ বড় ঝিনাইয়া এলাকায় দুলাল বেপারীর মালিকানাধীন আবাদি জমিতে বর্গাচাষী মো. মোসলেম মিয়ার খড়ের গাদার ভেতরে সন্দেহজনক দুইটি ব্যাগ পড়ে আছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানার ওসি মো কামরুল হাসান, এসআই জাফর আহমেদ, এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান সহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজনের সামনে তল্লাশি চালিয়ে খড়ের গাদা থেকে দুইটি ব্যাগ উদ্ধার করা হয়।

তল্লাশিতে একটি কালো রঙের রেক্সিনের ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া যায় নগদ ২ লক্ষ ৩৯ হাজার ২৫০ টাকা। অপর একটি ক্রীম রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা নেভি-ব্লু রঙের পলাশ জুয়েলার্সের গহনার বক্স, ‘লোকনাথ বাবা স্বর্ণ শিল্পালয়’ লেখা একটি ছোট কাপড়ের ব্যাগ এবং নীল-কালো রঙের আরেকটি ছোট ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ০৬ ভরি ০৪ আনা ০৫ রতি ০৬ পয়েন্ট স্বর্ণালংকার। যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১০ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত নগদ অর্থ ও স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় জব্দ তালিকামূলে তা থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া টাকা ও স্বর্ণালংকার আমরা আইনানুগভাবে জব্দ করেছি। এগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে। কেউ যদি এসব মালামালের বৈধ মালিকানা দাবি করেন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ চাঁদপুর বিজ্ঞ আদালতে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে উদঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা