October 27, 2026, 2:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

শাকিলা হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে মতলব উত্তরে মানববন্ধন

মমিনুল ইসলাম:

চাঞ্চল্যকর শাকিলা হত্যা মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনের ফাঁসির দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মতলব উত্তর থানার সামনে এ কর্মসূচির আয়োজন করে ষাটনল ইউনিয়নের সাধারণ জনগণ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, শাকিলা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ কেউ করার সাহস না পায়। তারা অভিযোগ করেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক; তাই তদন্তে কোনো ধরনের গাফিলতি না করে দ্রুত চার্জশিট দাখিল ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা আব্দুস সাত্তার, মা আফিয়া বেগম, স্থানীয় ইঞ্জিনিয়ার রোকন, শাহিন আলম, মামুন, আউয়াল বেপারি, মামুন দেওয়ান ও বুলবুলসহ আরও অনেকে। বক্তারা বলেন, শাকিলা আক্তার ছিলেন পরিবারের স্বপ্ন ও ভরসা। তার হত্যার বিচার না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাপ্ত আলামত ও তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলছে। ময়নাতদন্ত রিপোর্ট ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা